ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত 'ড. টিএমএ পাই ইন্টারন্যাশনাল টেকনোলজি আরবিট্রেসন মুট ২০২৪' প্রতিযোগিতায় 'বেস্ট মেমোরিয়াল অ্যাওয়ার্ড' জয়ী হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগ। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আইন বিভাগের পক্ষে অংশ নিয়ে পুরস্কার জিতে নেন বিভাগটির তিন শিক্ষার্থী ইসমিতা আজীম, ইতমিনান মনির বাসিলিস ও মনিরুল ইসলাম হৃদয়।
গত ৩১ মার্চ মানিপাল ল' স্কুল আয়োজিত প্রথমবারের মতো প্রযুক্তির সংযুক্তি ও আন্তর্জাতিক সালিশ আইন বিষয়ক দুই দিনব্যাপী এই প্রতিযোগিতাটির ফাইনাল অনুষ্ঠিত হয়। ভারত, শ্রীলংকা, কেনিয়া, নেপাল ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ১৬টি টিমের মধ্য থেকে ২০ হাজার রূপি পুরস্কার মূল্যের 'বেস্ট মেমোরিয়াল এওয়ার্ড' অর্জন করেন চবি শিক্ষার্থীরা।
প্রতিযোগিতাটি দুই ধাপে অনুষ্ঠিত হয়েছে। প্রথম ধাপে ক্লাইমেট মেমোরিয়ালের উপর রিটেন সাবমিট করে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে প্রতিযোগিতা করে চূড়ান্ত পর্বে জায়গায় করে নেয় তারা। পরে ৩০-৩১ মার্চ অনুষ্ঠিত হওয়া চূড়ান্ত পর্বে বিশ্বের ১৫টি দেশের ৪৫ জন প্রতিযোগীকে হারিয়ে 'বেস্ট মেমোরিয়াল অ্যাওয়ার্ড' বিজয়ী হন বাংলাদেশের শিক্ষার্থীরা।
0 Comments