আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের জন্য স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন। 'টঙ্গারওয়া স্কলারশিপ' এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে।বাংলাদেশসহ বিশ্বের যেকোন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 

বছরে তিনবার এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়। ট্রাইমেস্টার-১ এর আবেদনের শেষ তারিখ ২ নভেম্বর, ট্রাইমেস্টার-২ এর আবেদনের শেষ তারিখ ১ মে,  ট্রাইমেস্টার-৩ এর আবেদনের শেষ তারিখ ১ আগস্ট। 

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে ১৮৯৭ সালে প্রতিষ্ঠিত ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন সেই দেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়। আইন, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের জন্য এই ইউনিভার্সিটির খ্যাতি রয়েছে। রিসার্চের জন্য এই ইউনিভার্সিটির খ্যাতি রয়েছে। ১২৫ বছরের পুরনো এই বিশ্ববিদ্যালয়ের মোট ৩টি ক্যাম্পাস রয়েছে।